বগুড়ার শাজাহানপুরে অবৈধভাবে গড়ে তোলা অনুমোদনহীন ৯টি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ৪৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদফতর। পরিবেশ অধিদফতরের (ঢাকা) মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে গত বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মিকাইল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক, সহকারী পরিচালক, পুলিশ কর্মকর্তা, র্যাব-১২ বগুড়া ও ফায়ার সার্ভিসের একটি দল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার মোবাইল কোর্ট পরিচালনাকালে বলেন, শাজাহানপুরের সব ইটভাটাই অবৈধ। তাই ইটভাটা মালিকদের এসব ইটভাটা বন্ধ করতে বলা হয়েছে।





