টাঙ্গাইলের নাগরপুরে ফরিদ উদ্দিন হত্যা মামলার রহস্য উদঘাটন করার কথা জানিয়েছে টাঙ্গাইলের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে পিবিআই টাঙ্গাইল।
গত শনিবার সকালে নাগরপুরে উপজেলার সহবতপুর ইউনিয়নের বীর সলিল গ্রামে ফরিদ নামে এক কৃষক খুন হন। হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মেশিন ঘরে এলাকাবাসী তার লাশ দেখতে পায়। সংবাদ পেয়ে নাগরপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। এ হত্যাকাণ্ডের কোনো ক্লু (সূত্র) ছিল না। এ হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।