চট্টগ্রাম লোহাগাড়ায় সবজি ব্যাগে ২০ লাখ টাকার জাল নোটসহ দু‘জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ মার্চ) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ভোলা দৌলত খাঁ চরপাড়া এলাকার মো: বেলায়েতের ছেলে রুবেল (৩২) এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া এলাকার মরহুম আবুল কাসেমের ছেলে ওমর আলী (৫০)।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে প্রতারকচক্র জালনোটগুলো পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হানিফ পরিবহন গাড়িটি থামিয়ে তল্লাশি করে। এ সময় সবজি বাজারের ব্যাগে ২০ লাখ টাকার জাল নোটসহ দু`প্রতারককেও গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।