নরসিংদীর ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার ফ্যাক্টরিতে (পিএলসি) কর্মরত ৭১ জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে ও তাদের চাকরি পুনর্বহাল করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। সকালে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার ফ্যাক্টরির প্রধান গেটের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় ছাঁটাইকৃত শ্রমিকরা জানান, গত ২ মার্চ ফ্যাক্টরি কর্তৃপক্ষ পূর্ব নোটিশ ছাড়াই ৭১ জন শ্রমিককে ছাঁটাই করে। তারা দীর্ঘদিন ধরে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে আসছিলেন। নিয়ম বহির্ভুতভাবে চাকরিচ্যুত করায় পরিবারের সদস্যদের নিয়ে অনেকটা অসহায় অবস্থায় পড়তে হচ্ছে তাদেরকে। মানববন্ধনে ঘোড়াশাল পলাশ আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আমিনুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক বাবু চন্দন কুমারসহ বিভিন্ন শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। তারা দ্রুততম সময়ের মধ্যে ছাঁটাই নোটিশ বাতিল করে তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান।
মানববন্ধন শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
ঘোড়াশাল সার কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ
নরসিংদীর ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার ফ্যাক্টরিতে (পিএলসি) কর্মরত ৭১ জন শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে ও তাদের চাকরি পুনর্বহাল করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। সকালে...





