অনাকাক্সিক্ষত গর্ভধারণ রোধকল্পে দিনাজপুরের নবাবগঞ্জে প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতিবিষয়ক দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ মার্চ রোববার সকাল ১০টায় পরিবার পরিকল্পনা অধিদফতরের ক্লি¬নিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রামের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা, দিনাজপুরে পরিবার পরিকল্পনার উপপরিচালক, সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদফতরে সহকারী পরিচালক (কিউ এ) প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় অনাকাক্সিক্ষত গর্ভধারণ রোধকল্পে কী কী করণীয় সে সম্পর্কে আলোকপাত করা হয়। এতে উপজেলায় কর্মরত ৪০ জন পরিবার পরিকল্পনাকর্মী ও হাসপাতালের নার্সরা অংশগ্রহণ করেন।