চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলায় নিখোঁজের ১৪ দিন পর মনছুর আলী (২৭) নামে এক দুবাই প্রবাসীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে স্ত্রী রিনা আকতার (২৩), শাশুড়ি সায়রা বেগম (৫৪) ও শ্যালিকা রুম্মান আকতারকে (১৫)। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পহরচান্দা ছোট ধলিবিলা হাসনা ভিটার পাহাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রবাসী মনছুর আলী একই ওয়ার্ডের পহরচান্দা ফকির হাট এলাকার ফরিদ আহমদের ছেলে ও দুই সন্তানের জনক।
জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি হঠাৎ দুবাই থেকে দেশে আসেন মনছুর আলী। পরদিন ১ মার্চ সন্ধ্যায় আমিরাবাদে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি।
লোহাগাড়া থানার এসআই শরিফুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান।
পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক জানান, ঘটনাটি মর্মান্তিক। এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে দোষীদের বিচার দাবি করছি।
লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান জানান, দুবাই প্রবাসী মনছুর আলম লেদু নিখোঁজের ঘটনায় তার বোন বুলবুল আকতার একটি অপরহণ মামলা দায়ের করেছিলেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান চালিয়ে পুলিশ পহরচান্দা ছোট ধলিবিলা (হাসনা ভিটা) পাহাড়ি এলাকা থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটা পরকীয়া সংক্রান্ত ঘটনা। সব তথ্য আমরা খতিয়ে দেখছি।
লোহাগাড়ায় প্রবাসীর গলিত লাশ উদ্ধার স্ত্রীসহ আটক ৩
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলায় নিখোঁজের ১৪ দিন পর মনছুর আলী (২৭) নামে এক দুবাই প্রবাসীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে...





