টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবু বকর সিদ্দিক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে (আনারস) প্রতীক নিয়ে ৫৯৬৯ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী আবু বকর ছিদ্দিক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) রিয়াজ উদ্দিন তালুকদার পেয়েছেন ৩৯৯৬ ভোট।
গত ১৮ নভেম্বর ২০২২ ভারড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মিয়া মৃত্যুবরণ করায় এ ইউনিয়নে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।





