ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে গতকাল রোববার দুপুরে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার কষ্টাপাড়া গ্রামের স্কুলপড়–য়া ৫-৬ জন সহপাঠী যমুনা নদীর খানুরবাড়ি অংশে গোসল করতে নামে। তাদের মধ্যে গোবিন্দাসী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৫) জলের ঘূর্ণিপাকে পড়ে যায়। তাকে উদ্ধার করার জন্য তার জেঠাতো ভাই ষষ্ঠ শ্রেণীর ছাত্র রঞ্জিত পালের ছেলে লিখন পাল (১১) এগিয়ে যায়। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরলে কেউ আর ওঠে আসতে পারেনি। সহপাঠীদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।