চিরিরবন্দরের জয়পুরে বিদ্যুতের তারে জড়িয়ে গিয়ে একটি গাভীসহ বৃদ্ধ আব্দুল জব্বারের (৬০) মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভিয়াইল ইউনিয়নের জয়পুর গ্রামের জুলফিকার হোসেন দুলুর সেচপাম্প মর্টার ঘরের পাশে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আব্দুল জব্বার জয়পুর পুর্ব পাড়ার ঝড়ু ফকিরের ছেলে।
জানা গেছে, ওই বৃদ্ধ গরুকে ঘাস খাওয়ানোর জন্য সেচপাম্প মর্টারের পাশে গেলে ঝুলে থাকা বিদ্যুতের তারের সাথে গরুটি স্পৃষ্ট হয়। গরুটিকে বাঁচাতে ওই বৃদ্ধ চেষ্টাকালে নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গরুসহ ওই বৃদ্ধ মৃত্যুবরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ খালিদ হাসান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বজলুর রশিদ, পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ আব্দুর কাদের ঘটনাস্থল পরিদর্শন করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মৃতের দাফন কার্য সম্পন্ন করার জন্য ত্রাণ ও পুনর্বাসন দফতরের মাধ্যমে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা করেছেন।





