কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ের পরীক্ষা চলার সময় কেন্দ্রে স্মার্টফোন ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তুলে ম্যাসেঞ্জারের মাধ্যমে কেন্দ্রের বাইরে পাঠানো এবং উত্তর সংগ্রহ করে নকল করার সময় মোহাম্মদ ইউসুফ (১৭) নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এ ঘটনায় গত মঙ্গলবার মুছা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক আবু নাসের আব্দুল্লাহ বাদি হয়ে মোবাইল ফোনের প্রকৃত মালিক বহিষ্কৃত পরীক্ষার্থীর সাথে তার পাশের সিটের পরীক্ষার্থী আশরাফুল ও বাইরে থেকে ম্যাসেঞ্জারে প্রশ্নের উত্তর লিখে পাঠানো শিক্ষক বাছির মিয়ার বিরুদ্ধে কুলিয়ারচর থানায় একটি মামলা করার পর পরীক্ষার্থী ইউসুফ ও আশরাফুলকে আটক করে কুলিয়ারচর থানা পুলিশ। এ সংবাদ পেয়ে নকল দিয়ে সহায়তা করা শিক্ষক বাছির মিয়া এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার বলেন, কেন্দ্র সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দিয়ে এ ঘটনায় জড়িত দুই পরীক্ষার্থীকে থানায় নিয়ে যাওয়া হয়।
কুলিয়ারচরে স্মার্টফোন দিয়ে নকল করার দায়ে পরীক্ষার্থী বহিষ্কার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ের পরীক্ষা চলার সময় কেন্দ্রে স্মার্টফোন ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি তুলে ম্যাসেঞ্জারের মাধ্যমে কেন্দ্রের...





