পাচারকারীদের আস্তানা থেকে কৌশলে পালিয়ে বাঁচল দুই মাদরাসা ছাত্র। গত মঙ্গলবার সকালে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে আরাফাত (১২) ও বায়েজীদ (১৩) নামের এই দুই ছাত্র নিখোঁজ হয়। পাচারকারীদের আস্তানা থেকে পালিয়ে আসা দুই ছাত্রকে পথচারীরা উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে। পাচারের শিকার আরাফাত উপজেলার বকশি ঘটিচোরা গ্রামের হারুন অর রশিদের ছেলে এবং বায়েজীদ একই উপজেলার মিঠাখালী গ্রামের মনির হাওলাদারের ছেলে। তারা মঠবাড়িয়া শহরের পাশে কালাইমৃধা নুরানী মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।
আরাফাত ও বায়েজীদ জানায়, তারা মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাজারে খাবার কিনতে বের হলে তিন-চারজন লোক তাদের নাকে স্প্রে করে। এ সময় তারা দৌড়ে পালিয়ে যেতে চাইলে কিছুদূর গিয়েই পড়ে যায়। এরপর সন্ধ্যার আগে তাদের জ্ঞান ফিরলে তারা নিজেদেরকে একটি বাগানে দেখতে পায়।
কালাইমৃধা নুরানী মাদরাসার মোহতামিম ইয়াসিন হোসাইন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় আরাফাত ও বায়েজীদ তাদেরকে না জানিয়ে খাবার কিনতে গিয়ে ফিরে না আসায় তারা পরিবারের কাছে জানান। তিনি আরো জানান, দুই বছর আগেও মাদরাসা সংলগ্ন মসজিদে ঘুমিয়ে থাকা দুই ছেলেকে পাচারকারীরা নাকে রুমাল দিয়ে অজ্ঞান করে নিয়ে গিয়েছিল।
পাচারকারীদের আস্তানা থেকে পালিয়ে বাঁচল ২ মাদরাসাছাত্র
পাচারকারীদের আস্তানা থেকে কৌশলে পালিয়ে বাঁচল দুই মাদরাসা ছাত্র। গত মঙ্গলবার সকালে পিরোজপুরের মঠবাড়িয়া থেকে আরাফাত (১২) ও বায়েজীদ (১৩) নামের এই দুই ছাত্র নিখোঁজ...





