কিশোরগঞ্জের হোসেনপুরে বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় মোবারক হোসেন (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে হোসেনপুর থানা পুলিশ। সে উপজেলার জিনারী ইউনিয়নের চর হাজীপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১২ মে বিকেলে উপজেলার চর হাজিপুর গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণীকে জোর করে ধর্ষণ করে একই গ্রামের বখাটে যুবক মোবারক হোসেন। পরে ঘটনাটি জানাজানি হলে প্রতিবন্ধী ওই তরুণীর বাবা বাদি হয়ে হোসেনপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় পুলিশ অভিযান চালিয়ে মোবারককে গ্রেফতার করে।
এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারের পরই আসামিকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।