পিরোজপুরের ইন্দুরকানীতে পানিতে পড়ে শিশু মৃত্য রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ মে) পরিষদের অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেছা খানমের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলার সকল দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সকল এনজিও প্রতিনিধি এবং প্রতিটি গ্রামের গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

বক্তারা কর্মশালায় পানিত পড়ে মৃত্যু রোধের বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এছাড়া পানিতে ডুবে যাওয়া শিশু উদ্ধার ও প্রাথমিক চিকিৎসার করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি ও ইউপি চেয়ারম্যন শাহীন হাওলাদার, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যন দিলরুবা মিলন নাহার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ হাওলাদার, মনিরুজ্জামান মৃধা, ওসি মো: এনামুল হক, প্রেসক্লাব সভপতি ফারুক হোসাইন, সাবেক সভাপতি আজাদ হোসেন বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক খান মো: নাসির উদ্দিন ও ইউপি চেয়ারম্যান শাওন তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিটি ইউনিয়নে ও শিক্ষা প্রতিষ্ঠানে এ রকম কর্মশালা আয়োজনের প্রয়োজনিয়তা তুলে ধরেন।