জয়পুরহাটের পাঁচবিবিতে অটোরাইস মিলের ফুটন্ত পানির হাউজ ফুটো হয়ে ঝলসে গেছেন আনিছুর রহমান (৫০) নামের এক শ্রমিক। মঙ্গলবার দুপুরে উপজেলার এনবি অটোরাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। আহত আনিছুরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আনিছুর পাঁচবিবির মহব্বতপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতি দিনের মতো ওই মিলে শ্রমিকরা কাজ করছিলেন। দুপুর আড়াইটায় হঠাৎ বয়লারের সাথে সংযুক্ত উত্তপ্ত গরম পানির হাউজ ফুটো হয়ে গেলে ওই পানি এসে পড়ে আনিছুরের শরীরে। তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে এনবি অটোরাইস মিলের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম বাবু বলেন, আকস্মিকভাবে মিলের গরম পানির হাউজটি লিকেজ হয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকের চিকিৎসার সব ব্যয়ভার তিনি বহন করবেন বলে জানান।
অটোরাইস মিলের ফুটন্ত পানিতে ঝলসে গেলেন শ্রমিক
জয়পুরহাটের পাঁচবিবিতে অটোরাইস মিলের ফুটন্ত পানির হাউজ ফুটো হয়ে ঝলসে গেছেন আনিছুর রহমান (৫০) নামের এক শ্রমিক। মঙ্গলবার দুপুরে উপজেলার এনবি অটোরাইস মিলে এ দুর্ঘটনা...





