বাবা নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ শিক্ষক আর মেয়ে নির্বাচিত হয়েছে শ্রেষ্ঠ শিক্ষার্থী। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩-এর ইন্দুরকানী উপজেলায় মাধ্যমিক পর্যায়ে (মাদরাসা) আজাহার আলী দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক খান মো: নাসির উদ্দিন শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় শাখায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে তারই মেয়ে সেতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী নাজিয়া নওরীন।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩-এর ইন্দুরকানী উপজেলার বিচারক প্যানেল উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেছা খানম, কৃষি কর্মকর্তা কামরুন্নেছা সুমি, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর একেএম আবুল খায়ের ও অ্যাকাডেমিক সুপারভাইজার অশোক রায় যাচাই বাচাই শেষে বৃহস্পতিবার এ ফলাফল ঘোষণা করেন।
নাসির উদ্দিন দৈনিক নয়া দিগন্তের পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা সংবাদদাতা এবং উপজেলার উত্তর পশ্চিম কলারণ আজাহার আলী দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক।





