বাবা নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ শিক্ষক আর মেয়ে নির্বাচিত হয়েছে শ্রেষ্ঠ শিক্ষার্থী। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ ইন্দুরকানী উপজেলায় মাধ্যমিক পর্যায়ে (মাদরাসা) আজাহার আলী দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক খান মোহাম্মদ নাসির উদ্দিন শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। অপর দিকে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় শাখায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে তারই মেয়ে সেতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী নাজিয়া নওরীন।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানম, কৃষি কর্মকর্তা কামরুন্নেছা সুমি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের ও একাডেমিক সুপারভাইজার অশোক রায় সমন্বয়ে গঠিত ইন্দুরকানী উপজেলার বিচারক প্যানেল যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার এ ফলাফল ঘোষণা করেন।
বাবা শ্রেষ্ঠ শিক্ষক মেয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী
বাবা নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ শিক্ষক আর মেয়ে নির্বাচিত হয়েছে শ্রেষ্ঠ শিক্ষার্থী। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ ইন্দুরকানী উপজেলায় মাধ্যমিক পর্যায়ে (মাদরাসা) আজাহার আলী দাখিল মাদরাসার সিনিয়র...





