কিশোরগঞ্জের হোসেনপুরে নিখোঁজের দুই মাসে পরেও খোঁজ মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী নিয়ামত উল্লাহর (২৩)। ছেলেকে ফিরে পেতে উদ্বিগ্ন বাবা-মা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের ধনকুড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে নিয়ামত উল্লাহ গত ২২ মার্চ দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি। পরিবারের পক্ষ থেকে নিকট আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ নিয়ামত উল্লাহর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রঙ শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, মাথায় কালো চুল, সামনের দাঁত ভাঙ্গা, পড়নে ছিল জিন্সের পেন্ট ও সাদা পাঞ্জাবি। নিয়ামত উল্লার নিখোঁজের ঘটনায় গত ১৮ মে হোসেনপুর থানায় একটি জিডি (নং-৭৯৪) করা হয়েছে। কেউ তার সন্ধান পেলে হোসেনপুর মডেল প্রেস ক্লাব অথবা নিকটস্থ থানায় জানাতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।