কিশোরগঞ্জের হোসেনপুরে পল্লীবিদ্যুতের সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে আব্দুল হাদী (২১) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বিক্ষুব্ধ আত্মীয়-স্বজনরা স্থানীয় পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা চালায়। শুক্রবার সকালে উপজেলা সদরের কোর্ট মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুল হাদী পাশের ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শাখচুড়া গ্রামের ফরজুল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে উপজেলা সদরের কোর্ট মসজিদের এলাকায় কাজ করতে বিদ্যুতের লাইনের খুঁটিতে উঠেন লাইনম্যান আব্দুল হাদী। কিন্তু ওই বিদ্যুৎ লাইনটি বন্ধ থাকার কথা থাকলেও অজ্ঞাত কারণে বিদ্যুৎ লাইনটি চালু ছিল। আব্দুল হাদী বিদ্যুতের তারে হাত দেয়ামাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতে ঝুলতে থাকেন।
এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।





