কিশোরগঞ্জের হোসেনপুরে চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার্থী তানভীর খান রিয়াদের মূল হত্যাকারী রবিউল আলমকে পুলিশ ঢাকা থেকে গ্রেফতার করেছে। নিহত তানভীর হোসেনপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় দিয়েছিল।
পুলিশ জানায়, গত ২৮ মে হোসেনপুর উপজেলার বীর হাজিপুর গ্রামের তানভীর খান রিয়াদকে (১৮) উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে রবিউল। ঘটনার পর থেকে প্রধান আসামি রবিউলকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযানের পর অবশেষে ২ জুন বিকেলে ঢাকার পল্লবী থানাধীন কালশী মোড় থেকে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু রবিউল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।





