রংপুরের মিঠাপুকুরে খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে ফাতিন হাসান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার শঠিবাড়ী মৎস্য আড়তের আওতাধীন একটি পুকুরে এ ঘটনা ঘটে।
ফাতিন উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের আখতারুজ্জামানের একমাত্র ছেলে।
জানা গেছে, শনিবার দুপুরে বন্ধুদের সাথে শঠিবাড়ী মৎস্য আড়তের আওতাধীন পুকুর-সংলগ্ন মাঠে ক্রিকেট খেলেন ফাতিন। খেলা শেষে বন্ধুদের সাথে ওই পুকুরটিতে গোসল করতে নামে পানিতে ডুবে যান তিনি। পরে বন্ধুরা তাকে পুকুর থেকে তুলে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম বলেন, পুকুরে ডুবে তার পেটে প্রচুর পানি ও নাক-মুখে কাঁদা ঢুকে। হাসপাতালে ভর্তির আগেই তার মৃত্যু হয়।





