‘দেশী পণ্য কিনে হোন ধন্য’ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ওয়ালটন প্লাজা কুলিয়ারচর শাখা উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে উদ্বোধন করেছেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ও ‘আমরা ভেজাল মুক্ত খাদ্য চাই’-এর সভাপতি চিত্রনায়ক আমিন খান।

বুধবার (১৪ জুন) বিকেলে কুলিয়ারচর শপিং কমপ্লেক্সে ওয়ালটন প্লাজার নিজস্ব শো-রুম উদ্বোধন করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ‘আমরা ভেজাল মুক্ত খাদ্য চাই’-এর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কুলিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: জিল্লুর রহমান, ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ ওয়াহিদুজ্জামান তানভীর, ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার সজিত কুমার দাস ও মিরাক্কেলের খ্যাত সিজন চিফ কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও ওয়ালটন প্লাজা কুলিয়াচর শাখার ম্যানেজার মো: বখতিয়ার হোসেন।

এ সময় অতিথিরা তাদের বক্তব্যে বিদেশী পণ্য বর্জন কর দেশীয় পণ্য ক্রয় করে দেশের টাকা দেশে রেখে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি করার লক্ষ্যে সকলকে বিশেষভাবে আহ্বান জানান।