বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ছাত্রলীগের নেতাকর্মী কারা হচ্ছে, কাদেরকে পদ দেয়া হচ্ছে- এসব বিষয়ে ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস বা অপকর্মে ছাত্রলীগের কোনো নেতাকর্মী সম্পৃক্ত হলে বা তার প্রমাণ পেলে ছাড় দেয়া হবে না। এসব বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার যে লক্ষ্য আমাদেরকে দিয়েছেন, সেই লক্ষ্য বাস্তবায়নে সারা দেশে সব জায়গায় শতভাগ কাজ করে যেতে হবে। এ কথা মাথায় রেখে ছাত্রলীগের নেতাকর্মীদের শহর ও গ্রামের আনাচে কানাচে কাজ করতে হবে। শনিবার বিকেলে কয়রা সুন্দরবন বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে খুলনা জেলা ছাত্রলীগের এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। খুলনা জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনের সঞ্চালনায় এ কর্মিসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি।
কর্মিসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মহোসিন রেজা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নিশিত রঞ্জন মিস্ত্রী, কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এস এম শফিকুল ইসলাম।
ছাত্রলীগে যারা নেতৃত্বে আসছে তাদের ব্যাকগ্রাউন্ড দেখতে হবে : সাদ্দাম
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ছাত্রলীগের নেতাকর্মী কারা হচ্ছে, কাদেরকে পদ দেয়া হচ্ছে- এসব বিষয়ে ব্যাকগ্রাউন্ড দেখতে হবে। কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস বা...





