সাতক্ষীরার তালায় বিদেশী পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ ফিরোজ সানা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ জুন) বিকেলে উপজেলা খেশরা ইউনিয়নের বালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফিরোজ সানা বালিয়া গ্রামের শাহাজান সানার ছেলে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে বিকেলে বালিয়া গ্রামের সানাকে আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক তার বাড়িতে রাখা একটি বিদেশী পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে তিনি কি কাজে এই পিস্তল ব্যবহার করতেন তা জিজ্ঞাসাবাদ শেষে জানা যাবে।