সিলেটের গোলাপগঞ্জে টানা ১১ দিনের বর্ষণের ফলে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুরমা নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাচ্ছে। যদিও সুরমা নদীর পানি বিপদসীমার নিচে অতিবহিত হচ্ছে, এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে সুরমা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে অতিবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে চরম হুঁমকির শিকার হবেন নদীর তীরবর্তী এলাকার মানুষজন। বর্ষণের ফলে গোলাপগঞ্জের চারদিকে পানি থৈথৈ করছে। টানা বর্ষণের ফলে সুরমা নদীর পানি বৃদ্ধিতে ইতোমধ্যে, খাল, বিল, পুকুর, শাক-সবজির ক্ষেত, ফসলি জমিসহ নিম্নাঞ্চল তলীয়ে গেছে।

গোলাপগঞ্জে গত টানা ১১ দিনের ভারি বর্ষণের ফলে খেটে খাওয়া মানুষজন, দিনমজুর ও শ্রমিকরা ঘর থেকে বাইর হতে না পারায় পরিবার নিয়ে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছেন।

এদিকে আবহাওয়া অধিদফতরের সূত্রে জানা যায় প্রবল বর্ষণের ফলে সিলেটে বন্যার আশঙ্কা করছেন। এ নিয়ে নদীর পাড় ও নিম্নাঞ্চলের মানুষজন রয়েছেন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে। নদীর তীরবর্তী এলাকার মানুষদের নিরাপদ রাখতে স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।