সিলেটের ওসমানীনগরের তাজপুর কদমতলায় বিদ্যুৎস্পৃষ্টে মিলচালক আহমদ হোসেন নুরু ওরফে নুরু মিয়ার (৫৫) মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জুন) বিকেল ৪টার দিকে মিলের বৈদ্যুতিক তারে জড়িয়ে তার মৃত্যু হয়।
তিনি চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পূর্ব গুমদণ্ডি দরপপাড়ার মো: ননা মিয়ার ছেলে এবং তাজপুর কদমতলাস্থ হাজী আব্দুন নুরের মালিকানাধীন মাহি অটো রাইস মিলের চালক কাম ম্যানেজার ছিলেন।
জানা যায়, নুরু মিয়া তারে জড়িয়ে গেলে তার সহযোগী মাসুম আহমদ এসে নুরুর গায়ে হাত দিলে মাসুমকে বিদ্যুৎ শর্ট দিয়ে মাটিতে ফেলে দেয়। তখন মাসুম উঠে গিয়ে বিদ্যুতের মেইন সুইস বন্ধ করে নুরুকে নিকটস্থ একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। তখন ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক নুরুকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশের এসআই মিল্টন ক্লিনিক থেকে নুরুর লাশ থানায় যান। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
মিলকর্মী মাসুম জানান, ম্যানেজার মিলের তারে জড়িয়ে পড়েন। আমি বিষয়টি বুঝতে পারিনি। তখন তার শরীরে হাত দিলে আমি শর্ট খেয়ে মাটিতে পড়ে যাই। এরপর মেইন সুইস বন্ধ করে তাকে নিয়ে হাসপাতালে গেলে ডাক্তার বলেন তিনি মারা গেছেন।
ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাছুদুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





