নওগাঁর রাণীনগরে খেলার সময় বজ্রপাতে শামিউল আলম (৯) ও রিফাত হোসেন (৩) নামে আপন দুই ভাই মারা গেছে। বুধবার দুপুরে উপজেলার মিরাট ইউনিয়নের জালালাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দু’জন ওই গ্রামের লাভলু ফকিরের ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার লাভলুর প্রতিবেশী আলমগীর হোসেন বলেন, দুপুর পৌনে ১২টা নাগাদ বৃষ্টি নামার সময় বাড়ির সামনে শামিউল ও রিফাত হোসেন খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ করেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই ভাই মারা যায়।