সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে লিটন মিয়া (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ছায়ার হাওরে এ ঘটনা ঘটে।

নিহত লিটন মিয়া উপজেলার আটগাঁও ইউনিয়নের শশারকান্দা গ্রামের সুরুজ আলীর ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত লিটন মিয়া উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। সন্ধ্যায় উপজেলার ছায়ার হাওরে মাছ ধরতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।

শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।