কুষ্টিয়ার মিরপুরে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবীর হেসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর পৌরসভার যুগিপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবির উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ছাতিয়ান দক্ষিণপাড়ার শহিদুল ইসলামের ছেলে।
মিরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো: সবুজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দুপুরে কুষ্টিয়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই আবীর নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।





