কুষ্টিয়ার মিরপুরে পাঠকাঠি বিক্রি করতে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে সেকেন আলী (৭৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পোড়াদহ-হালসা ১৬৮ নম্বর পিলারের নিকট এই দুর্ঘটনা ঘটে।

নিহত সেকেন আলী পোড়াহদ গ্রামের হায়াত মন্ডলের ছেলে।

পোরাদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।