হবিগঞ্জের চুনারুঘাটে মেয়ে জামাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন নুর আলম (৪৯) নামে এক ব্যক্তি। গত রোববার রাত ৯টায় শানখলা ইউনিয়নের পানছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক জামাই সেলিমকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সেলিম উপজেলার শানখলা ইউনিয়নের উত্তর কালিনগর এলাকার আবু মিয়ার ছেলে।
ওসি রাশেদুল হক জানান, ঘাতক সেলিম পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে এবং তার দেখানো মতে হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চার বছর আগে নুর আলমের মেয়ে লিজু বেগমকে বিয়ে করে সেলিম। সংসারের বিভিন্ন বিষয় নিয়ে শ্বশুরের সাথে তার প্রায়ই কলহ হতো। কলহের জেরে গত ২ জুলাই স্ত্রী লিজুর সাথে সেলিমের ঝগড়া হয়। একপর্যায়ে সেলিম তার স্ত্রীকে মারধর করে। পরে স্ত্রী লিজু চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ করেন। জামাইয়ের অনুপস্থিতে শ্বশুর নুর আলম মেয়ের জামাইয়ের পরিবারের লোকজনকে ভয়ভীতি দেখান। খবর পেয়ে ঘটনার দিন রোববার দুপুরে সেলিম নিজ বাড়িতে আসে এবং সন্ধ্যার পর শ্বশুরবাড়ি যায়। সেখানে আগের বিষয় নিয়ে স্ত্রী ও শ্বশুরের সাথে তার কথা কাটাকটি হয়। কথা কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে জামাতা সেলিম ঘরে থাকা ধারালো ছুরি নিয়ে শ্বশুরের বুকে মুখে উপর্যুপরি কোপাতে থাকলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায়। ঘটনার পরপরই ঘাতক জামাই পালিয়ে যায়। এরপর থানা পুলিশের বিভিন্ন ইউনিট ঘাতক জামাইকে গ্রেফতার করতে অভিযান চালায়।
জামাইয়ের ছুরিঘাতে শ্বশুর খুন
হবিগঞ্জের চুনারুঘাটে মেয়ে জামাইয়ের ছুরিকাঘাতে খুন হয়েছেন নুর আলম (৪৯) নামে এক ব্যক্তি। গত রোববার রাত ৯টায় শানখলা ইউনিয়নের পানছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক...





