বগুড়ার আদমদীঘিতে একটি পুকুর পাড় থেকে শিয়ালে খাওয়া অজ্ঞাত পরিচয় এক যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার আনুমানিক বয়স ২৫ থেকে ২৮ বছর। লাশের মাথাসহ শরীরের কোমর পর্যন্ত শিয়ালে খেয়েছে। বেশ কয়েক দিন আগে কে বা কারা এই যুবককে খুন করে ওই পুকুর পাড়ে ফেলে রেখে যেতে পারে বলে স্থানীয়রা জানান।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রোববার দুপুরে শিয়ালে খাওয়া অজ্ঞাত যুবকের কোমর থেকে মাথা পর্যন্ত বিচ্ছিন্ন লাশ উদ্ধার করে।
আদমদীঘি থানার ওসি রেজাউল করিম বলেন, বিষয়টি তদন্ত করার পর তাকে হত্যা করা হয়েছে কিনা তা জানা যাবে।