চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই হয়েছে। এতে নগদ টাকা ও মূল্যবান মালামালসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার ভোর সকালে রানীরহাট বাজার-বগাবিলি রোডের উত্তর মাথা এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার রাজানগর ইউনিয়নের রানীরহাট বাজার-বগাবিলি রোডে ভোরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। বিদ্যুতের তারের মাধ্যমে মুহূর্তে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।