ঢাকার দোহার পৌরসভার জাতীয়তাবাদী শ্রমিকদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আশরাফুজ্জামান তরুণকে সভাপতি, আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক ও আব্দুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি আবুল কাশেম মাঝি, সহসভাপতি হাবিবুর রহমান হবি, তিব্বত ভূইয়া, আব্দুল হালিম আমিন, মোহাম্মদ হালিম, মহিন মোল্লা, হান্নান বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, ফারুক হোসেন, জাকির হোসেন, মোহাম্মদ মিন্টু, দফতর সম্পাদক জাকির হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক পলাশ বেপারী, প্রচার ও প্রকাশনা কাশেম বেপারী, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক জালাল বেপারী প্রমুখ।
গত শুক্রবার নবাবগঞ্জ উপজেলার কলাকোপায় সম্মেলনের মাধ্যমে আগামী তিন বছরের মেয়াদে নতুন কমিটি ঘোষণা করা হয়।