ঝিনাইদহের কালীগঞ্জে বাবলু মোল্ল্যা ওরফে ঘেনাকে (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জামাল ইউনিয়নের বারইপাড়ার ষষ্টিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

বাবলু মোল্ল্যা ওরফে ঘেনা উপজেলার গোপালপুর গ্রামের মসলেম মোল্ল্যার ছেলে।

বাবলু মোল্ল্যার চাচাত ভাই তরিকুল ইসলাম জানান, বাবলু মোল্ল্যা বলরামপুর বাজার থেকে আরিফ মণ্ডলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ষষ্টিতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে এবং এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা বাবুল মোল্যাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থা অবনতি হলে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবর রহমান জানান, ‘ঘটনা জানার পরপরই আমি ঘটনাস্থলে পুলিশ পাঠায়েছি। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

এ ঘটনায় অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান এই কর্মকর্তা।