মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় জাকিরুল ইসলাম (৩৬) নামে এক বাংলাদেশী প্রবাসীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে মালয়েশিয়ার জহরবারু শহরে এ দুর্ঘটনা ঘটে।
জাকিরুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের সিংপুর গ্রামের ইয়ার আলীর ছেলে।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে নিহত প্রবাসীর ভাতিজা আব্দুল্লাহ হাসান বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের ভাতিজা আব্দুল্লাহ হাসান বলেন, গতকাল কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি উল্টে ঘটনাস্থলে আমার চাচা জাকিরুল নিহত হযন। গত ছয় মাস আগে চাচা মালয়েশিয়ায় কাজের জন্য গেছিলেন। তার পরিবারে স্ত্রী পাঁচ বছরের একটি ছেলে ও ১২ বছরের একটি মেয়ে রয়েছে।





