টাঙ্গাইলের ভূঞাপুরে ভুয়া পুলিশ পরিচয়ে জাহাঙ্গীর হোসেন (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে পাট ক্ষেতে নিয়ে মারধর ও চাঁদা নেয়ার অভিযোগে তিন যুবককে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে ভূঞাপুর থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আগের দিন সোমবার রাতে উপজেলার গাবসারা ইউনিয়নের পুংলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো উপজেলার খুপিবাড়ী গ্রামের আব্দুল আজিজের ছেলে কাওসার (২২), ছাব্বিশা গ্রামের নূরুল ইসলামের ছেলে রাকিব মিয়া (২৫) ও ফসলান্দি গ্রামের শামসুল হকের ছেলে সিফাত (২৫)।
কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন জানান, সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে যমুনা নদীরপাড়ে বসেছিলেন। হঠাৎ কাওসারের নেতৃত্বে ৭-৮ জন যুবক পুলিশ পরিচয়ে তাকে হাত ও মুখ-বেঁধে পাট ক্ষেতে নিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে টাকা দিতে অস্বীকার করলে তাকে মারধর করে এবং হত্যার হুমকি দেয়। তিনি আরো বলেন, এ সময় তাদের সাথে থাকা পরিচিত কাওসারকে বাড়িতে পাঠালে সে আমার স্ত্রীর কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে আসে এবং মোবাইলের বিকাশে থাকা ১৮ হাজার টাকা জোরপূর্বক নিয়ে নেয়।
ভূঞাপুরে ভুয়া পুলিশের চাঁদা দাবি : ৩ যুবক আটক
টাঙ্গাইলের ভূঞাপুরে ভুয়া পুলিশ পরিচয়ে জাহাঙ্গীর হোসেন (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে পাট ক্ষেতে নিয়ে মারধর ও চাঁদা নেয়ার অভিযোগে তিন যুবককে আটক করেছে ভূঞাপুর...





