কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় ১৭৭ নম্বর রেলওয়ে পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।
পোরাদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ওই ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
স্থানীয়দের বরাতে ওসি এমদাদুল হক জানান, বৃহস্পতিবার সকালে খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর সাগরদারি এক্সপ্রেস ট্রেনটি রেল লাইনের ১৭৭ নম্বর পিলারের কাছে পৌঁছালে তাকে কাটা পড়ে ওই ব্যক্তি মৃত্যু হয়।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে।





