হবিগঞ্জের বানিয়াচং উপজেলার গ্যানিংগঞ্জ বাজারে মধ্যরাতে আগুন লেগে দুই দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া দোকান দু’টি হলো সেতু মিয়ার ভ্যারাইটি স্টোর ও জামাল মিয়ার টেইলারিংয়ের দোকান। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে আগুন লাগে। আগুনে দু’টি দোকানের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধ্যরাতে হঠাৎ সেতু মিয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত পার্শ¦বর্তী জামাল মিয়ার দোকানে ছড়িয়ে পড়ে। সাথে সাথে ব্যবসায়ী, এলাকাবাসী ও নিকটস্থ ফায়ার সার্ভিস স্টেশনের অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন।
খবর পেয়ে রোববার সকাল ১০টায় বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ ঘটনাস্থল পরিদর্শন করেন।





