ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামের ঢাকাইয়া চাতাল নামক এলাকায় একটি ধানক্ষেতে দুটি ডারাস সাপের সং লেগেছে।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে তিন থেকে সাড়ে তিনহাত লম্বা সাপ দুটি ৫টা হতে সন্ধ্যা ৭টার আগ মুহূর্ত পর্যন্ত চালায় তাদের মিলন খেলা।

এ সময় সাপ দুটি পরপস্পরকে জড়িয়ে ধরার চেষ্টা করে। মাটি থেকে এক হতে দেড় ফুট উচ্চতায় তাদের মিলন পর্ব চালাতে থাকে। মাথা হতে লেজ পর্যন্ত পরপস্পকে জড়াজড়ি করে চলে তাদের মিলন।

এ দৃশ্য দেখতে পেয়ে পথচারীরা বিষয়টি উপভোগ করতে থাকে। নারী পুরুষ থেকে শিশু বৃদ্ধ সবাই সাপের মিলন খেলা এক নজর দেখতে ভীড় জমায়।