খুলনায় পাইকগাছায় বিশ্বজিৎ হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো আমুরকাটার চিংড়ি চাষি দুই সহোদর জাহিদুর রহমান (৪৩) ও হাসানুর রহমান (৩৫) এবং তাদের ঘের কর্মচারী রিয়াদ আলী (৩৮)।
১০ আগস্ট নিহতের বড় ভাই জয়দেব সানা বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ৯ আগস্ট সকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের আমুরকাটা গ্রামের একটি চিংড়ি ঘের থেকে ভাসমান অবস্থায় বিশ্বজিৎ সানার (৩০) লাশ উদ্ধার করে থানা পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ৬ আগস্ট থেকে বিশ্বজিৎ নিখোঁজ ছিল। সর্বশেষ ৯ আগস্ট বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে স্থানীয় পঙ্কজ সরদারের ছোট্ট চিংড়ি ঘের থেকে তার লাশ উদ্ধার হয়।
পাইকগাছায় বিশ্বজিৎ হত্যা মামলায় ৩ জন গ্রেফতার
খুলনায় পাইকগাছায় বিশ্বজিৎ হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো আমুরকাটার চিংড়ি চাষি...





