হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আবারো চেতনানাশক ওষুধ স্প্রে করে ঘরের মূল্যবান মালামাল লুট করা হয়েছে। এবার পৌরসভার মহলুলসুনাম এলাকায় ডিবি পুলিশ কর্মকর্তার বাসা থেকে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শায়েস্তাগঞ্জজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। এর আগেও দুর্কৃত্তরা শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের চার বাসায় ও ৭নং ওয়ার্ডের দুই বাসায় চেতনানাশক স্প্রে করে একই কায়দায় লুট করে। এসব ঘটনায় পুলিশ এখনো কোনো রহস্য উদঘাটন বা কাউকে আটক করতে পারেনি।
শনিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত ডিবির এএসআই জুয়েল মিয়ার ভাড়া বাসায় চেতনানাশক স্প্রে করে বাসার লোকজনকে অজ্ঞান করে ফেলে। পরে দুর্বৃত্তরা জানালার লোহার গ্রিল কেটে ভেতরে ঢুকে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। সকালে খবর পেয়ে পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জলিল ও বাসার মালিকসহ স্থানীয়রা অজ্ঞান অবস্থায় ডিবি সদস্য জুয়েল, তার স্ত্রী ও শিশু সন্তানকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান, থানার ওসি নাজমুল হক কামাল ও হবিগঞ্জ ডিবি পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল জানান, দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। অচিরেই রহস্য উদঘাটন করা হবে। তবে সন্দেহজনক কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শায়েস্তাগঞ্জে চেতনানাশক স্প্রে করে লুট
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আবারো চেতনানাশক ওষুধ স্প্রে করে ঘরের মূল্যবান মালামাল লুট করা হয়েছে। এবার পৌরসভার মহলুলসুনাম এলাকায় ডিবি পুলিশ কর্মকর্তার বাসা থেকে মালামাল লুট করেছে...





