টাঙ্গাইলের ভূঞাপুরে রেললাইনের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মতি (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব-তারাকান্দি রেললাইনের উপজেলার ফলদা ইউনিয়নের ঝনঝনিয়া রেলক্রসিংয়ের পাশে এ ঘটনা ঘটে। নিহত মতি উপজেলার ধুবলিয়া গ্রামের মৃত মধু শেখের ছেলে।
জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন ভূঞাপুর যচ্ছিল। সে সময় মতি রেললাইনের পাশে দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। তখন ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশেই ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।





