হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিভিন্ন অনিয়মের কারণে তিন ব্যবসা প্রতিষ্ঠান ও এক গাড়িচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার ড্রাইভার বাজারের গোশত বিক্রেতা মুখলিছ মিয়াকে ওজনে কম দেয়ার অপরাধে ১০ হাজার টাকা, একই বাজারের বেকারি ব্যবসায়ী গোলাম মোস্তফাকে লাইসেন্স না থাকা, নোংরা পরিবেশ ও পণ্যের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকার অপরাধে ১৫ হাজার টাকা, হাসপাতাল সড়কের জান্নাত আইসক্রিম ফ্যাক্টরিকে পাঁচ হাজার ও শহরের প্রধান সড়কে ট্রাক দাঁড় করিয়ে মালমাল আনলোড করার অপরাধে ট্রাকেরচালক মাসুদউজ্জামান মাসুদকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।