হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নতুন ব্রিজ নামক এলাকায় দিনদুপুরে অভিনব কায়দায় জমির আলী (৪৫) নামে এক যাত্রীর ১৯ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বেলা ২টায় নতুন ব্রিজের হক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে যাওয়ার উদ্দেশে নতুন ব্রিজে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেন চুনারুঘাট উপজেলার হলহলিয়া গ্রামের জমির আলী। এ সময় হঠাৎ এক ছিনতাইকারী তার কাছে এসে পুলিশ পরিচয় দেয় এবং কোথায় যাবেন জিজ্ঞাসা করে। তার প্রশ্নের উত্তরে জমির আলী সিলেট মেডিক্যালে যাবেন বলে জবাব দেন। তখন ওই ছিনতাইকারী তার হাতে একটি ভিজিটিং কার্ড ধরিয়ে দিয়ে হ্যান্ডশেক করে এবং সামনে তার স্যার বসা আছেন বলে জানায়। একপর্যায়ে ওই ছিনতাইকারী তাকে পার্শ্ববর্তী সিএনজি স্ট্যান্ডে নিয়ে যায়। পরে সেখানে গেলে আরেক ছিনতাইকারী ব্যাগে কত টাকা আছে জমির আলীকে গুনতে বলে। এ সময় জমির আলী ব্যাগ থেকে ১৯ হাজার টাকা বের করে তাদের গুনতে দিলে তারা তাৎক্ষণিক টাকাগুলো নিয়ে দুই দিকে পালিয়ে যায়।
জমির আলী প্রত্যক্ষদর্শীদের জানান, তিনি টাকাগুলো গোনার সময় পর্যন্ত সুস্থ ছিলেন। যখন তারা টাকা নিয়ে পালিয়ে যায় তখন তিনি চোখ জ্বালা অনুভব করায় কিছুই দেখতে পাননি। কিছুক্ষণ পর তিনি সুস্থ হয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হয়।
শায়েস্তাগঞ্জে অভিনব কায়দায় ছিনতাই
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নতুন ব্রিজ নামক এলাকায় দিনদুপুরে অভিনব কায়দায় জমির আলী (৪৫) নামে এক যাত্রীর ১৯ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বেলা...





