হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুরে বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে তাফরিদ কটন মিলের শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার অলিপুরে তাফরিদ কটন মিলের শত শত শ্রমিক তাদের বেতন না পেয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে আলোচনা করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। তাফরিদ কটন মিলের শ্রমিক সাফিয়া বেগম বলেন, অন্য কোম্পানি যেখানে মাসের প্রথম সপ্তাহে শ্রমিকদের বেতন দেয় সেখানে আমাদের কোম্পানি প্রতি মাসেই ১৫-২০ তারিখে বেতন দেয়। আমরা তো টাকার জন্যই কাজ করি। মাস শেষে বাসা ভাড়া, বাজার সদাই করতে পারি না। আজকে বেতন দেয়ার কথা। কিন্তু এখন বলছে দিতে পারবে না। আমরা আমাদের ন্যায্য পাওনা আদায়ের জন্যই মহাসড়ক অবরোধ করেছি। পরে প্রশাসনের আশ্বাসে আমরা অবরোধ তুলে নিয়েছি।
এ ব্যাপারে তাফরিদ কটন মিলের সহকারী মহা-ব্যবস্থাপক (প্রশাসন) খায়রুল আলম বলেন, শ্রমিকদের বেতন দেয়ার কথা ছিল ১৫ আগস্ট ওই দিন ব্যাংক বন্ধ থাকায় বেতন দেয়া যায়নি। আজকে ব্যাংকে চেক পাঠানো হয়। বড় অংকের টাকা হওয়াতে ব্যাংক কর্তৃপক্ষ টাকা ম্যানেজ করতে দেরি হয়। এরই মাঝে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে ফেলে। এখন সবাইকে বেতন দেয়া হচ্ছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামাল বলেন, অবরোধের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সাথে কথা বলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করি। তাফরিদ কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সামিউল ইসলামের সাথে কথা বলে শ্রমিকদের বেতনের ব্যবস্থা করা হয়েছে।
শায়েস্তাগঞ্জে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুরে বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে তাফরিদ কটন মিলের শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলার অলিপুরে তাফরিদ কটন মিলের শত শত শ্রমিক তাদের বেতন...





