নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর পরিবার ফিরে পেয়েছে নিখোঁজ সন্তানকে। শুক্রবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁও রোড রেল স্টেশন থেকে ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়।
ফিরে পাওয়া রায়হান ঠাকুরগাঁও সদরের সাহাপারা নিশ্চিন্তপুর মহল্লার রশিদুল ইসলামের ছেলে। সে বর্ডার গার্ড স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র রায়হান ইসলাম (১৩)।
শুক্রবার রাত ৮টায় ঠাকুরগাঁও রোড রেল স্টেশন থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এর আগে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার বাবা-মা ছেলের সন্ধান চেয়ে ছবিসহ স্ট্যাটাস দেন।
স্থানীয় পাভেল জানান, নয়া দিগন্ত অনলাইনে সংবাদ পেয়ে ওই স্কুলছাত্রের সন্ধান থানা পুলিশকে জানানো হলে তারা এসে স্কুলছাত্রকে উদ্ধার করে। পরে তার তথ্য যাচাই-বাছাই করে রাতেই সন্তানকে বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।
রায়হানের বাবা-মা জানান, বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে ছেলে বের হয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির করে তার কোনো সন্ধান না পেয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সন্ধান চেয়ে ছবিসহ স্ট্যাটাস দেয়া হয়। পরদিন রাতে ঠাকুরগাঁও রোড রেল স্টেশন থেকে পাভেল নামে এক ব্যক্তিসহ সেখানকার লোকজন নয়া দিগন্তে প্রকাশিত সংবাদের ছবি মিল করে সত্যতা পেয়ে স্থানীয় থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাকে উদ্ধার করে। পরে তথ্য যাচাই-বাছাই করে রাতেই আমাদের সন্তানকে আমাদের কাছে হস্তান্তর করে। পরে তারা নয়া দিগন্ত অনলাইনে প্রকাশিত সংবাদের বিষয়টি জানায়।





