হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দাউদনগর রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার বেলা পৌনে ২টার দিকে শায়েস্তাগঞ্জের দাউদনগর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি দাউদনগর বাজারসংলগ্ন রেলগেট অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার আনুমানিক বয়স ৬৫ বছর। নিহতের পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সহযোগিতা নেয়া হচ্ছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী বলেন, নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।





