পটুয়াখালী জেলা কারাগারে ইসমাইল হাওলাদার (৪৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ইসমাইল হাওলাদার কলাপাড়া উপজেলার পশ্চিম সোনাতলা এলাকার নুরুল হকের ছেলে।

গত ২৯ জুলাই থেকে তিনি দণ্ডবিধির ৪২০ ধারায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করছিলেন।

জেল সুপার মো: মাহবুবুল আলম বলেন, 'গত ২৯ জুলাই ইসমাইল হাওলাদার কারাগারে আসেন। গত ৩১ আগস্ট তাকে কারা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। অবস্থার উন্নতি না হলে রোববার তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

লাশ বর্তমানে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।