হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে চুরি হওয়া পল্লীবিদ্যুতের ১০টি খুঁটি সুতাং বাজার থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে ওই বাজারের আসাদ মিয়ার করাতকল থেকে খুঁটিগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও পল্লীবিদ্যুতের লোকজন অভিযান চালিয়ে সুতাং বাজারের ওই করাত কল থেকে এসব খুঁটি উদ্ধার করা হয়। একটি চক্র দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জসহ আশপাশের এলাকার ট্রান্সফরমার ও খুঁটি কৌশলে চুরি করে আসছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক কামাল বলেন, ঘটনার তদন্ত চলছে, পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





