কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে তানহা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর ঘটনাটি ঘটে।
তানহা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ছাতারপাড়া গ্রামের মোকলেস আলীর মেয়ে।
এ ব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সাইমা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে তানহা হাসপাতালে ভর্তি হয় এবং নিবিড় পর্যবেক্ষণে দেখাশোনা চলছিল। শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো বলেন, পরে পারিবারিক সূত্রে জানায় কুষ্টিয়া যাওয়ার পথে সকাল ১০টার দিকে শিশুটি মারা যায়।





